প্রতারিত হওয়ার আগে সাবধান!
![]() |
| প্রতারিত হওয়ার আগে সাবধান হন !!! |
তুন নতুন বাটপারি,
পুলিশও এতো কিছু জানে না।
একটা কথা চিরদিন মনে রাখবেন, অনলাইনে কোন কিছু আপনার প্রয়োজন হলে, টাকা দেওয়ার আগে জিনিস বা কাজ বুঝে নেন। তারপর টাকা দেন।
নতুবা আপনি পাবেন উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে রায়েরবাগ।
কেউ যদি আপনাকে বলে আপনি ৫০ হাজার টাকার পুরস্কার পেয়েছেন বা কোন গাড়ি - টারি ইত্যাদি জিনিসের লোভ দেখিয়ে ৫০০ টাকা বেশি কম পাঠাতে বলে ডেলিভারি ফ্রি ইত্যাদি চার্জের কথাবার্তা বলে তাহলে ছোট্টভাবে বলবেন আপনারও তো একটা হক আছে আমার এই পুরস্কারে, যেহেতু আমি হঠাৎ করে এই পুরস্কারটি পাচ্ছি। আপনি এক কাজ করেন, এটি বিক্রি করে দেন, আমার এটি প্রয়োজন নেই। অর্ধেক টাকা আপনি রাখবেন আর অর্ধেক টাকা আমার এই বিকাশ নাম্বারে পাঠিয়ে দিবেন ধন্যবাদ।
এরপর যদি আপনাকে টাকাটি পাঠিয়েও দেয় তাহলে সাবধান তারা আপনাকে আবার ফোন দিবে এবং আপনাকে বড় ধরনের প্রতারণায় ফেলতে চাইবে।
ধরেন কেউ যদি আপনাকে বলে আপনি ৩০০০ টাকা পেয়েছেন বিনিময়ে আপনাকে ৫০০ টাকা চার্জ দিতে হবে এই নাম্বারে। তখন আপনি বললেন, চালাক হয়ে এক কাজ করেন অর্ধেক টাকা আপনি রেখে দেন এবং অর্ধেক টাকা পাঠিয়ে দেন আমার নাম্বারে। তখন আপনাকে সে টাকা পাঠিয়েও দিতে পারে। এরপর আপনি ভাবতে পারেন ইস কত বড় লস করে ফেললাম 500 টাকা যদি পাঠিয়ে দিতাম তাহলে তিন হাজার টাকা পেতাম, পনেরশো টাকাই লস হলো। এরপর আপনাকে ফোন দিয়ে বলতে পারে আপনি ২০ হাজার টাকা পুরস্কার পেয়েছেন বিনিময় আপনাকে পাঁচ হাজার টাকা ফী দিতে হবে। এখন কিন্তু আর আপনি আমার প্রথম কথার মত বলবেন না তাকে, অর্ধেক টাকা আপনি রেখে দেন আর অর্ধেক টাকা আমার নাম্বারে পাঠিয়ে দেন। কারণ এর আগে তারা আপনাকে টাকা পাঠিয়েছে, তারা চায় আপনার বিশ্বাস অর্জন করতে, যাতে আপনাকে বড় ধরনের প্রতারিত করতে পারে। অধিকাংশ মানুষ এমনটাই চিন্তা করে, পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিলে ক্ষতি কি? বিশ হাজার টাকা তো পাচ্ছি। এর আগে তারা তো আমাকে টাকা পাঠিয়েছে। তখন কিন্তু আপনার মাথার ভিতরে লোভ এবং বিশ্বাস ঘুরপাক খাবে যার ফলে আপনি টাকা পাঠিয়ে দিতে পারেন। যদি আপনি টাকা তাদেরকে পাঠিয়ে দেন আর যদি আপনাকে তারা ব্লক করে দেয় বা আপনার সাথে প্রতারণা করে তাহলে কিন্তু আপনি আফসোস করবেন।
মনে রাখবেন লোভে পাপ, পাপে মৃত্যু।
মনে রাখবেন একটা কথা, যেই সমাজে ১০ টাকার জন্য মানুষ রিকশা ঠেলে সেখানে আপনাকে কিভাবে এত টাকা ফ্রি দিচ্ছে?
সব সময় ফ্রি জিনিস খাওয়ার আগে দশবার ভাবুন। খেলে কি হতে পারে আর না খেলে কি হতে পারে?
কেউ আপনার পার্সোনাল তথ্য আইডিন্টিফাই করার আগে আপনি তাকে আইডেন্টিফাই করার চেষ্টা করুন। সে কতটা সত্য তা জানার চেষ্টা করুন নতুবা আপনাকে প্রতারক চক্রের নতুন নতুন আবিষ্কৃত ফাঁদে পড়তে হবে।
বিশ্বস্ত অ্যাপ ওয়েবসাইট ছাড়া কোথাও গ্যালারি এক্সেস, ফোন অ্যাক্সেস দেওয়া যাবে না। তাহলে আপনাদের গ্যালারির সকল ছবি এবং ফোনের ডাটা গুলো তাদের কাছে চলে যাবে। বিশেষ করে কোথাও গ্যালারি এক্সেস দেওয়া যাবে না আর না হয় আপনি ব্ল্যাকমেইলের শিকার হতে পারেন।
এখানে গ্যালারি এক্সেস মানে আপনার ফোনের সকল ছবিগুলো তাদের কাছে আপনি তুলে দিচ্ছেন, তার সম্মতি দেওয়া।
ফোন এক্সসেস মানে আপনার ফোনকে তাদের অ্যাপ - ওয়েবসাইটের সাথে সংযুক্ত করছেন। এতে করে তারা আপনার ডিভাইসে তাদের অ্যাপ ওয়েবসাইটটিকে রান করতে পারবে। এক্ষেত্রে তারা তথ্য নিতে পারে আপনার ফোনের।
কল এক্সেস করা মানে আপনার ফোনের সকল কল আসা-যাওয়া, কে কখন কল দিচ্ছে সকল কিছু লিস্ট হয়ে তাদের ডাটা হিসেবে বা তথ্য হিসেবে তাদের ওয়েবসাইটে সেইভ বা সংরক্ষণ হয়ে থাকে।
ফেসবুকে বাই-সেল নামে বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে যেখানে মানুষ বিভিন্ন ধরনের জিনিস এবং তাদের কাজ বা জ্ঞানকে বিক্রি করে আয় করতে চায় কিন্তু তাদের অধিকাংশই প্রতারক।
বিভিন্ন প্রতারক চক্র,
বিশেষ করে বর্তমানে ডলার বাই - সেল ওয়েবসাইট তৈরি হয়েছে। এছাড়া কোন ওয়েবসাইট বা অ্যাপ ছাড়াই ফেসবুকে অ্যাডস বা বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে তারা ডলার বাই সেল করে। অনেকে এই ডলার বাই সেল বিজ্ঞাপন গুলো দেখে অবাক হয়ে যায়। এত পরিমান ভালবাসা, লাইক, ওয়াও, রিয়েক্ট! তাহলে মনে হয় আসলেই বিশ্বস্ত। কমেন্ট বক্সে প্রবেশ করলে দেখা যাবে শত শত কমেন্ট যেখানে বিভিন্ন মানুষ ডলার পাইছি, খুব ভালো একটি পেজ ইত্যাদি কমেন্ট করে। যাকে প্রতারিত করবে সামনে, তার দৃষ্টি আকর্ষণ করার জন্য। ভাবতে পারেন এত শত শত কমেন্ট কোথা থেকে এলো? এই কমেন্টগুলো তারা বিভিন্ন মাইক্রো ওয়েবসাইট থেকে ক্রায় করে টাকা দিয়ে।
যেখানে দুই টাকা, এক টাকার বিনিময়ে মানুষ কমেন্ট করে যে কোন পেইজে বা পোস্টে।
মাইক্রো ওয়েবসাইট বলতে ছোট - ছোট কাজ করার ওয়েবসাইট। যেখানে ছোট - ছোট কাজ করে অল্প - অল্প টাকা জমিয়ে আয় করা যায়। আমার কথা শুনে কেউ আবার এই ওয়েবসাইটগুলোতে কাজ করতে যেয়েন না। এই ধরনের ওয়েবসাইটে কাজ করার আগে ভাবুন, আপনি কি করছেন? আপনি এর জন্য ভবিষ্যতে কি ফল পাবেন? মনে রাখবেন আপনার প্রতিটি মিথ্যা কথা সেটা হোক কোন কমেন্ট বা কোন হাসি-ঠাট্টা এর জন্য ভবিষ্যতে আপনাকে কঠিন ফল পেতে হবে বা হাবিআয় যেতে হবে।
যদি একটু বলি হাবিয়া হচ্ছে এমন জায়গা যেটা জাহান্নামের চাইতেও খারাপ। এখানে মূলত তিন শ্রেণীর লোক থাকবে। তার ভেতর এক শ্রেণী যারা মানুষকে প্রতারিত করে। সেটা হোক মিথ্যা কথা বলে প্রতারককে সাহায্য করা বা কোন অঙ্গী ভঙ্গির মাধ্যমে।
আপনি কি করবেন তা আপনার জ্ঞান দিয়ে করুন। পরবর্তীতে এর জন্য যেন আফসোস করতে না হয়।
আমি সবকিছু জানি না, সমস্ত জ্ঞান আল্লাহর।
সকলকে নামাজ এবং আল্লাহর এবাদতের প্রতি আহ্বান জানাচ্ছি।
Allah Hafiz.

Comments
Post a Comment